জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিভাগ ৷ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত ৷
মঙ্গলবার (৩০ আগস্ট বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন ৷
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন ৷
এর আগে গতকাল সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদককে আবেদন করার অনুমতি দেন হাইকোর্ট ৷
সোমবার (২৯ আগস্ট) বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই অনুমতি দেন ৷
এর আগে গত ২২ আগস্ট শর্তসাপেক্ষে সম্রাটকে জামিন দেন আদালত ৷