খবরের চোখ
সব সময়

জব্দ মালামাল কিভাবে সংরক্ষণ করা হয়, জানতে চান হাইকোর্ট

0

- Advertisement -

মালখানা ও থানায় থাকা জব্দ মালামাল কিভাবে ব্যবস্থাপনা এবং সংরক্ষণ করা হয় তা জানতে চেয়েছেন হাইকোর্ট বিভাগ ৷
ছয় মাসের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে ৷

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোঃ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন ৷

রুলে মালখানা ও থানায় অনিরাপদভাবে থাকা জব্দ মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছেন উচ্চ আদালত ৷

- Advertisement -

আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ডিএমপি কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে ৷

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ৷ আদেশের বিষয়টি তিনি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷

রিটের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ঢাকাসহ দেশের সব আদালত ও থানা এলাকায় জব্দ করা মালামাল বছরের পর বছর পরে থাকতে দেখি ৷ এসব মালামাল নিয়ে এমন অব্যবস্থাপনা সারা দুনিয়ার কোথাও আমরা দেখিনি ৷ এসব জব্দ করা বছরের পর বছর থাকা মালামাল রাষ্ট্রের কাজে লাগে না, এমনকি মালিকের কাজেও লাগে না ৷

তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছিলাম ৷ কিন্তু নোটিশ পাওয়ার পরও তাদের কোনো জবাব আসেনি ৷ যে কারণে বিষয়টি নিয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেছি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.