সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটিতে প্যানেল আইনজীবী হিসেবে আরও ৯জন আইনজীবীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷ কমিটির ২২তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ৷ সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয় ৷
নতুন যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা হলেন, অ্যাডভোকেট শেগুফতা তাবাসসুম আহমেদ, অ্যাডভোকেট ইশরাত হাসান, অ্যাডভোকেট সাবরিনা জেরিন, ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম, অ্যাডভোকেট সাদিয়া তাসনিম, অ্যাডভোকেট নিশাত ফারজানা, অ্যাডভোকেট সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ মাহবুবুল করিম এবং অ্যাডভোকেট আরিফুল হক রোকন ৷
সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন আজ এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন ৷
বর্তমানে হাইকোর্ট বিভাগের জন্য ৫৪ জন এবং আপিল বিভাগে ১১ জনসহ মোট ৬৫ জন আইনজীবী সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী তালিকাভুক্ত আছে ৷
(রুনা লায়লা /খবরের চোখ /ঢাকা)