খবরের চোখ
সব সময়

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৩৮ জন আটক

0

- Advertisement -

ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷

- Advertisement -

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মোঃ ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ৯ হাজার ৭৪৫ ইয়াবা, ১৫ গ্রাম ২৩০ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ২৯০ গ্রাম গাঁজা ও ১৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ৷

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ৷

ওয়াহিদুজ্জামান/ঢাকা/খবরের চোখ

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.