রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আজ ৷
যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শুরু হবে আনুষ্ঠানিকতা ৷
সেখানে উপস্থিত থাকবেন বিশ্বের ৫ শতাধিক অতিথি ৷ রানির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন আরও ২ হাজার মানুষ ৷ ১১টা ৫৫ মিনিটে ২ মিনিট নীরবতার মাধ্যমে শেষ হবে শেষকৃত্য অনুষ্ঠান ৷
বিকেল ৩টার পর শুরু হবে রানির শবযাত্রা ৷ এতে ‘লং ওয়াকে’ অংশ নেবেন হাজার হাজার ব্রিটিশ ৷ রানির কফিন নিয়ে যাওয়া হবে উত্তন্ডসের ক্যাসেলের সেন্ট জর্জ’স চ্যাপেলে ৷ সেখানে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জীবনসঙ্গী প্রিন্স ফিলিপের সঙ্গে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি ৷
ইতোমধ্যে সেই অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের সব নেতারা পৌঁছেছেন যুক্তরাজ্যে ৷ বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রোববার রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন ৷
ওয়াহিদুজ্জামান/খবরের চোখ/ঢাকা