রোববার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
আওরঙ্গজেব রোড, শেরশাহসুরী রোড, তাজমহল রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷
ডেস্ক রিপোর্টঃ
গ্যাসের পাইপ লাইনের সংস্কার কাজের জন্য আগামীকাল রোববার রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷
শনিবার (১১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷
আওরঙ্গজেব রোড, শেরশাহসুরী রোড, তাজমহল রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৷
এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সিএনজিসহ সব শ্রেণীর গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে পাশাপাশি আশেপাশের এলাকায় গ্যাসের চাপ স্বল্প থাকবে ৷