বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আগের মতোই শর্তসাপেক্ষে এ মেয়াদ বাড়ানো হলো ৷ আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে ৷
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রোববার এ তথ্য জানান ৷
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না খালেদা জিয়া এ শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়লো ৷ তিনি ২০২৩ সালের মার্চ পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন ৷
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবার বাড়ানোর জন্য ১১ সেপ্টেম্বর আবেদন করে তার পরিবার ৷