আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সসম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে ৷
এসব হামলার পেছনে দলের অতি উৎসাহী কোনো কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ঢাকা মহানগর উত্তর -দক্ষিণসহ সব সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন ৷