খবরের চোখ
সব সময়

আইজিপি হলেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

0

- Advertisement -

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ৷

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয় ৷

- Advertisement -

জনস্বার্থে এ আদেশ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলেও জানানো হয় ৷

বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.