ভোক্তাদের সুবিধার্থে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে ৷ বর্তমানে যা ১৯২ টাকায় বিক্রি হচ্ছে ৷ আগামীকাল থেকে নতুন দামে তেল বিক্রি হবে ৷
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইর্নাস এন্ড বনস্পতি ম্যানফেকচারার্স এসোসিয়েশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৷
এতে বলা হয়, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১৭৮ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫৮ টাকা এবং ৫ লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে ৷