খবরের চোখ
সব সময়

বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে- ওবায়দুল কাদের

0

- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটের রাজনীতিতে হেরে যাবার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে ৷

আজ তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এসব কথা বলেন ৷ শেখ হাসিনা সরকার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওবায়দুল কাদের পালটা প্রশ্ন তুলে বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, গভীর সমুদ্র বন্দর, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এক্সপ্রেসওয়ে, ছয় লেন মহাসড়ক নির্মাণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সমুদ্র বিজয়, সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ সমাধান – এসব করে কি সরকার দেশের ক্ষতি করেছে?

- Advertisement -

সেতুমন্ত্রী বলেন, আসলে এতসব উন্নয়ন ও অর্জনে দেশের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে বিএনপির ৷

কাদের আরও বলেন, রাজনৈতিক নিপীড়ন ও সংখ্যালঘু নির্যাতনে এদেশে বিএনপিই চ্যাম্পিয়ন ৷ ২০০১ সালে ক্ষমতা আসার পর তারা নির্যাতনের যে রেকর্ড স্থাপন করেছে, যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করেছিল জনগণ তা এখনো ভুলে যায়নি ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.