খবরের চোখ
সব সময়

শুটিংয়ে ফিরলেন পরীমণি

ফেজবুক পেজে ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, কাজই জীবন, জীবনই কাজ ৷

0

- Advertisement -

বিনোদন ডেস্কঃ
বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় নায়িকা পরীমণি মাদক মামলায় গ্রেফতারের পর এখন জামিনে আছেন ৷ এরমধ্যেই তিনি শুটিংয়ের কাজে ফিরেছেন ৷

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা মুখোশ এর ডাবিংয়ের কাজ করছেন পরীমণি ৷

- Advertisement -

সিনেমাটির পরিচালক ইফতেখার শুভ সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার ও বুধবার পরীমণির অংশের ডাবিং শেষ হয়েছে ৷ এ দুদিন প্রায় সারাদিন পরীমণি ডাবিং করেছেন ৷ মুখোশ সিনেমায় ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিনেমার ডাবিং করার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন এই আলোচিত নায়িকা ৷ ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লিখেছেন কাজই জীবন, জীবনই কাজ ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.