বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৬ জনের মৃত্যু হয়েছে ৷ এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে ৷
দেশে ১৭ অক্টোবর সকাল ৮টা থেকে ১৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৷ এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জন ৷
মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷
উল্লেখিত সময়ে সুস্থ হয়েছেন ৫৫৪ জন করোনা রোগী ৷ এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন ৷