খবরের চোখ
সব সময়

প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

0

- Advertisement -

বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ৷

রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরায় রেড কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ৷

- Advertisement -

চলচ্চিত্র প্রযোজক লিটন হাসমি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷

আজ বেলা ১১টায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে মসজিদে প্রথম জানাযা হবে ৷ বাদ জোহর দ্বিতীয় জানাযার পর বনানী কবরস্থানে দাফন হবে বলে জানা গেছে ৷

সত্তর দশকে নাচের পুতুল প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন ৷ এরপর ১৯৮০ সালে শেষ উত্তর সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.