খবরের চোখ
সব সময়

একমাসে হাইকোর্ট বিভাগে মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তি বেশি

0

- Advertisement -

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরের আগস্টে মামলা দায়ের হওয়ার চেয়ে নিষ্পত্তির হার বেশি বলে জানিয়েছে আদালত প্রশাসন ৷

সোমবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷

- Advertisement -

তিনি গণমাধ্যমে জানান, চলতি বছরের ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৯১১৮ মামলা দায়ের হয়েছে ৷

একই সময়ে হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ১১৮৫৩টি মামলা ৷ ফলে আগস্ট মাসে মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তির সংখ্যা বেশি ছিল ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.