ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৷
সোমবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ৷
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ ফারুক হোসেন জানান, এ সময় আটকদের কাছ থেকে ১৪ কেজি ৪১১ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল ও ১১ হাজার ২১০ ইয়াবা জব্দ করা হয় ৷
আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ৷