রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৷ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আগামী সোমবার ঘোষণা করা হবে ৷ ভোটগ্রহণ চলবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ৷
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নবম কমিশন বৈঠকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম ৷ এর আগে বেলা ১১টার সময় নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয় ৷
এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন ৷