খবরের চোখ
সব সময়

আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে- সেতুমন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে ৷ কার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা মীমাংসিত বিষয় বলে জানান তিনি ৷

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জোনের অধীনে নয়টি সেতু উদ্বোধন ও মতবিনিময় সভার সমসাময়িক রাজনৈতিক বিষয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন ৷

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, কার অধীনে নির্বাচন হবে সেটা মীমাংসিত বিষয়, নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী হবে ৷

- Advertisement -

সেতুমন্ত্রী আরও বলেন, নির্বাচন কোনো পক্ষপাত হবে না ৷ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে ৷

কাদের বলেন, বিএনপি নেতাদের হুমকি প্রতিটি জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে নিয়মিত দিয়ে আসছে, এতে নতুনত্ব নেই ৷ বিএনপি নেতাদের এসব আস্ফালন আষাঢ়ের তর্জন গর্জন সার ৷

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, কাকে হুশিয়ারি দিচ্ছেন? এসব হুমকি – ধামকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই ৷

ওয়াহিদুজ্জামান/ঢাকা

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.