বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার এই উক্তি থেকে প্রমাণিত হয়েছে, তারা কতটা প্রতিহিংসা পরায়ণ ৷
তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না ৷
রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি (শেখ হাসিনা) এ ধরনের উক্তি করেছেন ৷
শুক্রবার ( ৪ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন ৷
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তার (প্রধানমন্ত্রীর) এই উক্তি থেকে প্রমাণিত হয়েছে যে তারা কতটা প্রতিহিংসা পরায়ণ ৷
বিএনপি মহাসচিব বলেন, তিনি (প্রধানমন্ত্রী) এমন সময় এ কথা বলেছেন যখন দেশে গণতন্ত্রের জন্য একটা আন্দোলন শুরু হয়েছে ৷