বাংলাদেশে ১০ নভেম্বর সকাল ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি ৷ ফলে, মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন অপরিবর্তিত রয়েছে ৷
উল্লেখিত সময়ে ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে ৷ এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জন ৷
শুক্রবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷