খবরের চোখ
সব সময়

রোববার থেকে আগের সূচিতে ফিরছে উচ্চ আদালত

0

- Advertisement -

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম রোববার থেকে আগেএ সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে ৷ তবে নিম্ন আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে ৷

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রাব্বানীর সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷

- Advertisement -

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রোববার থেকে সকাল ১০টা ৩০ মিনিটে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ শুরু হবে ৷ মাঝে ৪৫ মিনিটের বিরতি দিয়ে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিচার কাজ চলবে ৷

দেশেএ সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল সাড়ে ৯টায় বিচারকাজ শুরু হবে ৷ মাঝে ৩০ মিনিটের বিরতি দিয়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিচারকাজ চলবে ৷

হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের অফিস সকাল ৯টা থেকে মাঝখানে আধা ঘন্টা বিরতি দিয়ে ৫টা পর্যন্ত চলবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.