পোল্যান্ডে বিস্ফোরণের পর বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷
বুধবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে দেশটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর এতে যোগদান করেন তিনি ৷
বিস্ফোরণের এ ঘটনায় রাশিয়াকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ৷
পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ডে বুধবার স্থানীয় সময় সকালে একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ৷
পোল্যান্ডের দাবি, এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার তৈরি ৷ ওই ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হন এবং এরপরই যুক্তরাষ্ট্র ও তার সামরিক জোট ন্যাটোর মিত্ররা বিস্ফোরণের তদন্ত শুরু করে ৷
এছাড়া, পরিস্থিতি বিবেচনায় বিশ্বনেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷
তিনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পোল্যান্ডে গিয়ে পড়া ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নিক্ষেপ করা নাও হতে পারে ৷ (খবর সংগৃহীত)