আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমের কাছে নিজেদের প্রাপ্য কাভারেজটুকু প্রত্যাশা করে বক্তব্য দিয়েছেন ৷
বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক সৌজন্য সভায় তিনি প্রত্যাশা করেন ৷
সেতুমন্ত্রী বলেন, আমরা বেশি চাই না ৷ ডিও (প্রাপ্য) কাভারেজ চাই ৷ যা আছে আমাদের সেটুকুই দেন ৷ আমরা আমাদের ডিওটা চাই৷ আমরা এটাও বলি না যে,বিএনপিকে কাভারেজ দিয়েন না ৷ তাদেরকেও কাভারেজ দেন ৷
ওবায়দুল কাদের আরও বলেন, আমি আজকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের মিডিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই এখানে এসেছেন ৷ আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি ৷