খবরের চোখ
সব সময়

লবিস্ট নিয়োগকারীদের শিক্ষামন্ত্রীর ধিক্কার

0

- Advertisement -

লবিস্ট নিয়োগকারীদের ধিক্কার দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি ৷

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি ৷

- Advertisement -

দীপু মণি বলেন, বিদেশে টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে ৷ এসব অপকর্মকারীদের ধিক্কার দেওয়া ছাড়া কোনো উপায় নেই ৷

একাত্তর ও পঁচাত্তরের হত্যাকারীরা আবারও মাঠে নেমেছে ৷ তারা বিভিন্ন কৌশলেও সাধারণ মানুষকে তাদের পাশে পাচ্ছে না ৷

আলোচনা সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, উপাধ্যক্ষ প্রফেসর এটিএম মইনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.