রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজয় দিবস পালন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ ও প্রত্যক্ষ করেছেন ৷ সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন ৷
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন এ কুচকাওয়াজের আয়োজন ও পরিচালনা করে ৷
রাষ্ট্রপতি হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ড ত্যাগ করার আগে কুচকাওয়াজে অংশগ্রহণ করা কন্টিজেন্ট কমান্ডারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ৷
ছবি বাসসের