খবরের চোখ
সব সময়

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

0

- Advertisement -

আন্তর্জাতিক ডেস্কঃ

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ৷ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সোমবার এ কথা জানানো হয়েছে ৷

- Advertisement -

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলছে, পরমাণু শক্তিধর দেশটি তার প্রতিবেশী ও অন্যান্য দেশের জন্যে হুমকি হয়ে দেখা দিয়েছে ৷

সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলছে, শনিবার ও রোববার ক্রুজ ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষা চালানো হয় ৷

ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৫শ’ কিলোমিটার বা ৯শ’ ৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ছবি রোডং সিনমুন পত্রিকায় প্রকাশ করা হয়েছে ৷ এতে ক্ষেপণাস্ত্রটিকে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ৷ – খবর বাসসের

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.