প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনার সুফল আজ জনগণ পেতে শুরু করেছে ৷
সরকার গঠনের চার বছরপূর্তি উপলক্ষে শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন ৷
সরকার প্রধান বলেন, দেশের শতভাগ মানুষ আজ বিদ্যুতের আওতায় ৷ নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বর্ধিত চাহিদা মেটানোর জন্য আমরা এলএনজি টার্মিনাল স্থাপন করে এলএনজি আমদানির ব্যবস্থা নিয়েছি ৷ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত মধ্যবিত্ত – নিম্ন মধ্যবিত্ত পরিবারে গ্যাসের চুলায় রান্না হয় ৷
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা রুপকল্প-২০২১ প্রণয়ন করি এবং জনগণের সামনে তুলে ধরি ৷
শেখ হাসিনা আরও বলেন, রুপকল্প ২০২১ এর পর আমরা রুপকল্প ২০৪১ এবং বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রণয়ন করেছি ৷
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ সম্পন্ন করেছি ৷ এই সেতু দক্ষিণ এবং দক্ষিণ – পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে সড়কপথে ঢাকা এবং অন্যান্য জেলার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে ৷ গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে আমরা যোগাযোগের ক্ষেত্রে আরেকটি মাইলফলক স্পর্শ করেছি ৷