দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পদ থাকার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা সম্পূরক রিট শুনানির জন্য আগামী রোববার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন হাইকোর্ট বিভাগ ৷
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন ৷ রিট আবেদনকারি আইনজীবী সুবীর নন্দী দাস খবরের চোখের প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন ৷
এদিন সকালে দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার কোটি টাকার সম্পদ থাকার বিষয়ে অনুসন্ধান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক রিট আবেদন করা হয় ৷ অ্যাডভোকেট সুবীর নন্দী দাস জনস্বার্থে রিটটি করেন ৷ দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর ও সিআইডিসহ সংশ্লিষ্টদের আবেদনে বিবাদী করা হয়েছে ৷ বিষয়ে অনুসন্ধান করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক রিট আবেদন করা হয় ৷ অ্যাডভোকেট সুবীর নন্দী দাস জনস্বার্থে রিটটি করেন ৷ দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ, এনবিআর ও সিআইডিসহ সংশ্লিষ্টদের আবেদনে বিবাদী করা হয়েছে ৷