খবরের চোখ
সব সময়

দেশে একজন মানুষও ঠিকানাবিহীন থাকবে না – প্রধানমন্ত্রী

0

- Advertisement -

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ৷

রোববার (১৫ জানুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন ৷

- Advertisement -

প্রধানমন্ত্রী বলেন,বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন বা ঠিকানাবিহীন থাকবে না ৷ এটাই আমাদের লক্ষ্য ৷

বৈঠকের পর প্রধানমন্ত্রী ডেপুটি প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন ৷ তিনি জানান,আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য বাড়ি নির্মাণে ৩৬টি ব্যাংক মোট ১১৩ দশমিক ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.