আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব ৷ এটা আমাদের কর্মসূচি আমাদের এজেন্ডা ৷ আমরা এটা থেকে সরে দাঁড়াবো না ৷ কারণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ ৷ বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে পথ হারিয়ে নীরব পদযাত্রা কর্মসূচিতে নেমেছে ৷
রোব(৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ৷
কাদের বলেন, বিএনপি আন্দোলনে যখন ব্যর্থ হয়, তখন তারা সন্ত্রাসের দিকে ঝুঁকে পড়ে ৷
সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি যে টার্গেট নিয়ে আন্দোলন শুরু করেছিল, গণঅভ্যুত্থানের অংশগ্রহণ ছাড়া গণবিস্ফোরণ কি করে হয়? যেখানে জনগণই নেই৷ যে আন্দোলন সেটা তাদের নেতাকর্মীদের আন্দোলন ৷