খবরের চোখ
সব সময়

বনানী থেকে বিএনপির ৫৩ নেতাকর্মী আটক

0

- Advertisement -

রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির প্রায় ৫৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ৷ রোববার রাত ১টার দিকে বনানী থানা ও ডিবি পুলিশ তাদের আটক করে ৷

সোমবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৷

- Advertisement -

সূত্র থেকে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার বিএনপির নেতৃবৃন্দ বনানী থানাধীন বনানী ক্লাবে(হাউজ নম্বর -১০৯, রোড নম্বর -০১, ব্লক- এফ,বনানী) বৈঠক করেছিলেন ৷ সেখান থেকে তাদের আটক করা হয় ৷ পরে আটক নেতাকর্মীদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

সূত্রে আরও জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার দলীয় কার্যক্রমকে ত্বরান্বিত ও বেগবান করতে মুন্সিগঞ্জ-১ আসনের ১৪ ইউনিয়নের স্থানীয় সকল প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভাসহ নৈশভোজের সময়ে তাদের আটক করা হয় ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.