রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৷
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার (৮ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ৷
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন সাংবাদিকদের জানান, আসামিদের কাছ থেকে ২ হাজার ৩৯৩ ইয়াবা, ৯ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা, ১৬ পুরিয়া, ৫৮ গ্রাম হেরোইন ও ৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ৷
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি ৷
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।