ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ ঈদের আগে ও পরে ১২ দিন ২৪ ঘন্টা ফিলিং স্টেশন খোলা থাকবে বলে জানান তিনি ৷
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষ যাতে ভালো ভাবে বাড়িতে পৌঁছাতে পারেন, তাই যার যে দায়িত্ব তিনি সেভাবে সেই দায়িত্ব পালন করুন ৷ এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ ৷
রোববার (৯ এপ্রিল) দুপুরে বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক সভায় এসব কথা বলেন ৷
সেতুমন্ত্রী আরও বলেন, সবচেয়ে বড় ঘাটতি আমাদের শৃঙ্খলার ৷ সড়কে সেটা কার্যকর হয়নি ৷ পরিবহনেও হয়নি ৷ আরও অনেক জায়গায় ছয় লেন বা আট লেন করার পরিকল্পনা আছে ৷
তিনি বলেন, ভিআইপিদের আইন মানার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে মোটরসাইকেল আরোহীদেরকেও আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ পালন করার আহবান জানান ৷ ছবি সংগৃহিত