খবরের চোখ
সব সময়

হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল ছুটি ঘোষণা

0

- Advertisement -

পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে সরকার ৷ এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৷

এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে ৷

- Advertisement -

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো ৷

এর আগে ১১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ও ঈদ পরবর্তী অফিস সময়সূচির প্রজ্ঞাপন জারি করে ৷

এতে বলা হয়, সরকার আগামী ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.