বিনোদন ডেস্কঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাবের করা মামলায় আগামীকাল হাজিরা দিতে যাবেন পরীমনি ৷ বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাচ্ছেন পরীমনি ৷
এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে ৷ সকাল সাড়ে ১০টায় আদালতে হাজিরা দিবেন তিনি ৷
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পরীমনির আইনজীবী মজিবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৷
তিনি বলেন, বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে ৷ এদিন পরীমনি হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন ৷
এর আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন ৷ পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে কারামুক্তি হন এই আলোচিত নায়িকা ৷
ওয়াহিদুজ্জামান / ঢাকা