মজমুল হক :
রংপুরের গঙ্গাচড়ায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ এপ্রিল) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী -২০২৩ উৎসব উদযাপন কমিটির আয়োজনে, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলীয় চিপ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র অধ্যাপক ড. আজিজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব, প্রাক্তন ছাত্র ও বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক আখের মিয়া,
আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু মিয়া, গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মুক্তিযোদ্ধা সোলাইমান আলী, প্রক্তন ছাত্র মনিরুজ্জামান শামিম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. আজিজুল ইসলাম। এসময় বিদ্যালয়টির ১৯৫৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীগণ এ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীগণ ব্যাচ অনুসারে ফটোসেশান এ অংশ গ্রহন করেন।
এর আগে সকালে একটি বর্ণাঢ্য রেলি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় পুরো প্রাঙ্গন প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় ভরিয়ে উঠে। দীর্ঘদিন পর তাদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এরপর সন্ধায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।