পবিত্র ঈদুল ফিতরের ঈদের ছুটি শেষে আজ সোমবার (২৪ এপ্রিল) সরকারি অফিস-আদালত, ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান খুলছে ৷ আজ থেকে আগের নিয়মে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সরকারি অফিস-আদালত ৷
ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের ছুটি ৷ বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছিল সরকারের নির্বাহী আদেশের ছুটি ৷ ঈদ শনিবার (২২ এপ্রিল) হওয়ায় ঈদের পরের দিন রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত ছিল ঈদের ছুটি ৷
ঈদ শনিবার হওয়ায় এ বছর সরকারি চাকুরীজীবিরা টানা ৫ দিনের ঈদের ছুটি ভোগ করেছেন