খবরের চোখ
সব সময়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন

0

- Advertisement -

ছবি সংগৃহিত

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ এক বার্তায় তিনি সাহাবুদ্দিনকে এ অভিনন্দন জানান ৷

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ৷
এর আগে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাপানের সম্রাট নারুহিতো, ইতালির প্রেসিডেন্ট সার্জি মাত্তাবেল্লা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিম ইয়াকুব ৷

- Advertisement -

তাদের আগে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৷

এর আগে নির্বাচন কমিশন থেকে সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণার পরই তাকে অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন গত ২৪ এপ্রিল দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.