বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দাম না কমলে ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি করা হবে ৷ এ সময় ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম আমলে না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷
শুক্রবার (১৯ মে) সকালে সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি ৷
বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম বেড়েছে ৷ কারণ ইমপোর্ট বন্ধ রাখা হয়েছিল ৷ এখন যদি দাম না কমে, তাহলে আবার ইমপোর্ট করা হবে ৷
টিপু মুনশি বলেন, কাঁচা বাজারের সব কিছু আমরা নিয়ন্ত্রণ করি না ৷ বিভিন্ন মন্ত্রণালয় আছে ৷ পরিস্থিতি যে একদমই খারাপ, তা নয়, একটুখানি ঝামেলা হয়েছে ৷ বিশ্বব্যাপী সব কিছুর দাম বেড়েছে ৷ ডালের দাম বেড়েছে ৷ ডলারের কারণে প্রভাব পড়েছে ৷