খবরের চোখ
সব সময়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

0

- Advertisement -

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ৷ এরমধ্যে রয়েছে তাঁর সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর ৷
সরকার প্রধান রাষ্ট্রপতিকে তাঁর সাম্প্রতিক (২৫ এপ্রিল থেকে ০৯ মে পর্যন্ত) ত্রিদেশীয় সফরের সম্পর্কে অবহিত করেন ৷
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান ৷
প্রধানমন্ত্রীর এই সফরের ফলে জাপান, যুক্তরাষ্ট্র এবনফ যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কে আরো সম্প্রসারিত হবে, রাষ্ট্রপ্রধান আশা করেন ৷
সাক্ষাৎকালে, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর লেখা বই এগিয়ে যাবে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে উপহার দেন ৷ এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন ৷ এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টায় ১৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছান ৷
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তাঁর সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৷ প্রধানমন্ত্রীও এসময় রাষ্ট্রপ্রধানকে ফুলের তোড়া উপহার দেন ৷ ( খবর ও ছবি বাসসের)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.