বিনোদন ডেস্কঃ
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির ইচ্ছে, বিয়েটা বেশ জাঁকালোভাবে সারবেন ৷ তবে সেই পরিকল্পনাটা প্রথমভাগে প্রায় ভেস্তেই গেছে ৷ বেশ ঘরোয়াভাবে গত আগস্টের শেষ সপ্তাহে গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি ৷
একবারের পারিবারিকভাবে আয়োজিত আকদ অনুষ্ঠানে ছিল না কোনও জৌলুস ৷ তবে এরপরই গায়ে হলুদের আয়োজন করেছেন তারা ৷
বুধবার (১৫ সেপ্টেম্বর) ন্যান্সির বিবাহোত্তর সংবর্ধনা ৷