খবরের চোখ
সব সময়

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রিজার্ভের অর্থ সরিয়ে নিতে রিট আবেদন

0

- Advertisement -

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যুক্তরাষ্ট্র থেকে নিরাপদ কোনো দেশে সরিয়ে নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে ৷

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মঙ্গলবার এই রিট আবেদন করেছেন ৷ আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বৈদেশিক রিজার্ভের বেশিরভাগ অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা হয়েছে ৷ বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের রোষের মুখে আছে ৷

- Advertisement -

রিট আবেদনে রিজার্ভের অর্থ নিরাপদ কোনো দেশে সরিয়ে নেওয়া ও অর্থের একটি অংশ স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু হিসেবে সংরক্ষণ করার জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয় ৷

আবেদনে বলা হয়, গত ২৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন তা বাংলাদেশের জন্য নিষেধাজ্ঞার চেয়েও বেশি বিপদজনক ৷

বিদেশি দূতাবাস ও হাইকমিশনে যোগ্য কূটনীতিক না থাকায় বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলায় ব্যর্থ হচ্ছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.