সিআইডির করা দুই হাজার কোটি টাকার অর্থপাচার মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সহকারী একান্ত সচিব (এপিএস) এ এইচ এম ফুয়াদকে দেওয়া হাইকোর্ট বিভাগের জামিন আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ ৷
বৃহস্পতিবার (১ জুন) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন ৷
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী ৷ ফুয়াদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ৷
উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর এই মামলায় খন্দকার মোশাররফ হোসেনের সাবেক সহকারী একান্ত সচিব এ এইচ এম ফুয়াদকে জামিন দেন হাইকোর্ট বিভাগ ৷ পরে এই জামিনের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ ৷