টানা এক সপ্তাহ বিরতির পর মঙ্গলবার (৪ জুলাই) আবার বসবে সংসদ অধিবেশন ৷ বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে ৷
চলতি সংসদের ২৩তম এই অধিবেশনটি আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে ৷ অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে ৷
করোনা স্বাস্থ্যবিধি মেনে গত ৩১ মে সংসদের চলতি অধিবেশন শুরু হয় ৷ পরদিন পহেলা জুলাই নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উহুথাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ৷
এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সদস্যরা ৷ আলোচনা শেষে গত ২৬ জুন সংসদে ওই বাজেট পাস হয় ৷ ওই দিনই সংসদ অধিবেশন মুলতবি করা হয় ৷