আদালত প্রতিবেদকঃ
অনিবন্ধিত নিউজ পোর্টাল আগামী ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ৷
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার সমন্বয় হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷
আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন দুই রিটকারী আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু ৷
আদেশে বলা হয়, ৯২টি প্রতিষ্ঠান ব্যতীত অননুমোদিত ও রেজিষ্ট্রেশনবিহীন সব নিউজ পোর্টাল বন্ধ করতে হবে ৷
আগামী ৭ দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয় ৷