খবরের চোখ
সব সময়

রাঙামাটিতে ধর্ষণের ৩১ বছর পর দুই ধর্ষকের ১৪ বছরের সাজা

0

- Advertisement -

চট্রগ্রাম প্রতিনিধি:
১৯৯১ সালের ধর্ষণ মামলায় দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির বিশেষ ট্রাইব্যুনাল আদালত নম্বর -১ ৷ এই দুই আসামি হলেন মো: ইউসুফ এবং মো: ছিদ্দিক মিয়া ৷ একই সঙ্গে দুইজনকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় ৷

সোমবার (১৭ জুলাই) দুপুরে রাঙামাটি বিশেষ ট্রাইব্যুনাল আদালত নম্বর -১ এর বিচারক সহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন ৷

- Advertisement -

মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২০ নভেম্বর বিকেল ৩টার দিকে একটি সাম্পানে করে রিজার্ভ বাজার থেকে চক্রপাড়া ফেরার পথে আরেকটি সাম্পান নিয়ে পথ অবরোধ করে দুই আসামি ৷
পরে কাপ্তাই হ্রদের মধ্যেই সাম্পানের ভেতরে আসামিরা ভিকটিমকে ধর্ষণ করেন ৷

এ বিষয়ে মামলা দায়েরের পর শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় ৷
কারাবাসে থাকা আসামি ইউসুফকে সাজা পরোয়ানামূলে জেল হাজতে পাঠানো এবং পলাতক আসামি ছিদ্দিক মিয়ার প্রতি সাজা উল্লেখ করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত ৷

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, আমরা এ রায়ে সন্তষ্ট ৷ ভিকটিম ন্যায় বিচার পেয়েছেন ৷ (ছবি সংগৃহীত)

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.