খবরের চোখ
সব সময়

মানবতাবিরোধী অপরাধে পিরোজপুরের মান্নানসহ চারজনের ফাঁসি

0

- Advertisement -

মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চারজনের মৃত্যুদন্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৷

বৃহস্পতিবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন ৷

এসময় ট্রাইব্যুনালে আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন ৷

- Advertisement -

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি চারজন হলেন, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালি এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিনে) এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক) ৷

অবৈধ আটক, অপহরণ, লুন্ঠন, নির্যাতন, অগ্নিসংযোগ, হত্যা, ধর্ষণ ও গণহত্যার অভিযোগ আনা হয় এই চার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে ৷

চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজন নারীকে ধর্ষণ, আসামিদের গুলিতে তিন ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এ শাস্তির আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৷

এই চার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুক্তিযুদ্ধের সময় কনভেনশন মুসলিম লীগের সমর্থক হলেও বর্তমানে তারা জামায়াতে ইসলামীর সমর্থক ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.