খবরের চোখ
সব সময়

সারাদেশে বিএনপির শোক র‍্যালি আজ

0

- Advertisement -

সরকারবিরোধী এক দফা আন্দোলন চলাকালীন ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে ১৮ জুলাই লক্ষ্মীপুরের কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ জুলাই) ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা পর্যায়ে শোক র‍্যালি করবে বিএনপি ৷

- Advertisement -

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং শাখার সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন ৷

দিদার জানান, ঢাকায় বিএনপি আয়োজিত শোক র‍্যালি বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে ৷
ঢাকার শোক র‍্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান শামসুদ্দিন দিদার ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.