জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর বন্দর নগরী মাইকোলাইভ এবং ওডেসার কাছে অবস্থিত অবস্থিত সামরিক স্থাপনায় রাশিয়ার হামলায় নিন্দা জানিয়েছেন ৷ রুশ বাহিনী সেখানে রাতে এই হামলা চালায় ৷
জাতিসংঘ মহাসচিব তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, রাশিয়ার এই হামলাগুলো ইউক্রেনের বাইরের দেশগুলোর উপরও প্রভাব ফেলেছে ৷ আমরা ইতিমধ্যে বিশ্বব্যাপী গম এবং ভুট্রার দামের ওপর এর একটি নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি যা সকলকে বিশেষকরে বিশ্বে খাদ্য ঝুঁকির মুখে থাকা দরিদ্র মানুষদের ক্ষতির মুখে ফেলে দিয়েছে ৷ (খবর বাসসের)