মজমুল হক(রংপুর ব্যুরো অফিস):
রংপুরের গঙ্গাচড়ায় আগুন লেগে একটি রান্না ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে ৷ অল্পের জন্য বেঁচে গেছে বেশ কয়েকটি বাড়ি ৷
শনিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত গ্রামের মৃত মেনেজারের বড় ছেলে মনোয়ারুলের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে ৷ সরেজমিনে গিয়ে জানা যায় মনোয়ারুলের স্ত্রী রান্না ঘরে খর দিয়ে চুলায় রান্না বসিয়ে বাড়ির উঠানে ননদের সাথে ঝগড়া করছিল ৷
ইতিমধ্যে চুলার আগুন ধাউ ধাউ করে ঘরে থাকা খর ও লাকড়িতে ধরে যায় ৷ এসময় আশেপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে চিৎকার করলে গ্রামের লোকজন ছুটাছুটি করে আসে ৷ এরপর পুকুর ও বিভিন্ন মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে ততক্ষণে রান্না ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ৷
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত আগুন নিভিয়ে ফেলতে না পারলে একসঙ্গে পর পর কয়েকটি বাড়ি সম্পূর্ণ আগুনে পুরে ছাই হয়ে যেত ৷ গ্রামে আরো বড় ধরনের ক্ষতি হতো৷
এদিকে গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিস অফিসে বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকাবাসী জানালেও আগুন নিভিয়ে যাওয়ার কারণে তাদেরকে আসতে নিষেধ করা হয় ৷